২৩ শে জানুয়ারী নেতাজীর জন্মদিবস উপলক্ষে এবং প্রয়াত ক্লাব সদস্য উত্তম কুমার দাস এর স্মৃতির উদ্দেশ্যে ফ্রি হেলথ চেকাপ ক্যাম্প করা হল পুরাতন মালদায়। নেতাজী মিলন সংঘের উদ্যোগে ও পুরাতন মালদহ বরিষ্ঠ নাগরিক কল্যাণ সমিতির সহযোগিতায় নিঃশুল্ক স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয় রবিবার। আজ ক্লাব প্রাঙ্গনে করা হয় এই শিবির। আর সেটি বিনামূল্যে করা হয়। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ডি.পি.রায় ও ডাঃ রাশি রায় চক্ষু বিশেষজ্ঞ, ডাঃ ডি. মাবুদ ল্যাপোরোস্কোপিক ও নারেল সার্জেন, ডাঃ লিটন সরকার কনসালট্যান্ট ফিজিসিয়ান(মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল), ডাঃ সোহম চৌধুরী স্ত্রী রোগ বিশেষজ্ঞ(মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল)। এছাড়াও উপস্থিত ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক ভুপেন্দ্র নাথ হালদার সহ অন্যান্যরা। আজ এই শিবিরে বিনামূল্যে চিকিৎসা করার পাশাপাশি বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয় রোগীদের। এদিন এই শিবিরে কয়েকশো মানুষ নিজেদের চিকিৎসা করেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/9By-DfUDtA8
মালদা